উত্তরদিনাজপুর

রায়গঞ্জে পানিশালা এলাকায় বিবাহিত মহিলাকে অশ্লীল মন্তব্যের জন্য একই পরিবারের ৭ জন আহত

বিবাহিত যুবতিকে অশ্লীল  মন্তব্যের অভিযোগ উঠল ভাসুর ও জায়ের বিরুদ্ধে। এর জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত হলেন ৭ জন। যাঁদের মধ্যে তিন জন গুরুতর আঘাত। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

        অভিযোগ, বিবাহিত ওই মহিলা সম্পর্কে ভাসুর প্রণব সরকার ও তাঁর জা কয়েকদিন ধরে যুবতিকে নিয়ে আশালীন মন্তব্য করছিলেন। এমনকী প্রণববাবু ও তাঁর স্ত্রী মহিলাকে মারধরও করে বলে অভিযোগ। এনিয়ে মহিলা ও প্রণববাবুর পরিবারের মধ্যে ঝগড়া আগেও হয়েছে, গতকালও হয়। এরপর বুধবার মহিলার বাপের বাড়ি থেকে তাঁর মা বাবা ও ভাই আসেন। মহিলার স্বামী  শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে নিয়ে প্রণবদের বাড়িতে যান। কথা কাটাকাটি হওয়ার পর দুই পক্ষ সংঘৰ্ষে জড়িয়ে পড়েন। 
মহিলার স্বামী বলেন, "ওরা আমাদের মারবে বলে আগে থেকেই অস্ত্র নিয়ে তৈরি ছিল। যেতেই আক্রমণ করে।" 

    অন্যদিকে, প্রণব সরকারের বক্তব্য, "আজ হঠাৎই মহিলার ভাই ও বাবা আমাদের ধাক্কা দেয়। মারতে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।